আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের নিষ্পাপ শিশু জায়ান হত্যার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। টানা চার দফা মানববন্ধনের ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ এ মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন। “জায়ানের হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করুন”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক”-এমন স্লোগান আর…

বিস্তারিত পড়ুন

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন: উজিরপুর ইউএনও

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি—এমন মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১১ ডিসেম্বর বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “নির্বাচনী ট্রেনকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সবার আন্তরিক সহায়তা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে এ…

বিস্তারিত পড়ুন

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে ৩ ‘অদম্য নারীকে’ সম্মাননা স্মারক প্রদান

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০২৫ এবং ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, “বেগম রোকেয়ার আদর্শ নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার শক্ত ভিত্তি গড়ে দেয়। আজকের নারীরা সক্ষমতা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করছে। অদম্য নারী পুরস্কার তাদের…

বিস্তারিত পড়ুন

উজিরপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।৮ ডিসেম্বর সকাল ১০টায় উজিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) ও উজিরপুর ডিজএবিলিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর ডিজএবিলিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের…

বিস্তারিত পড়ুন

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত—সাতলার ৫৬০ মিটার সেতু এখন প্রায় সম্পূর্ণ

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ কাটিয়ে ৫৬০ মিটার দীর্ঘ নতুন সেতুটি এখন সম্পূর্ণতার দ্বারপ্রান্তে। বর্তমানে চলছে সেতুর রং করার কাজ, এ্যাপ্রোচের পিলার নির্মাণ, সাইড পিলার স্থাপন এবং স্লোপ প্রোটেকশন ব্লক বসানোর কাজ।কচা নদীর শাখা সাতলাকে দীর্ঘদিন তিনটি ভাগে বিভক্ত করে রেখেছিল এই নদীটি, আর এই সেতুটি নির্মিত হওয়ায় এলাকাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে এবং বহু বছরের ভৌগলিক বিচ্ছিন্নতা দূর হয়। বিশেষ করে মৎস্যচাষী ও কৃষকেরা সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন।স্থানীয়রা জানান, আগে মোটরসাইকেল পারাপারে ট্রলার ভাড়া দিতে হতো ৫০–৬০ টাকা, তাও তীব্র…

বিস্তারিত পড়ুন

সাতলায় মৎস্য ঘেরকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাছবাহী গাড়ি ভাংচুর

বিশেষ প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের লাউয়ারভাঙ্গা ও ঘিচুয়ারপাড় এলাকায় একটি মৎস্য ঘেরকে কেন্দ্র করে মৎস্যচাষি এবং জমির মালিকপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং মাছবাহী একটি গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। এতে নারীসহ চারজন আহত হন।সংঘর্ষে জমির মালিক পরিবারের সদস্য সোহেল হাওলাদার, শাহা আলমের স্ত্রী নুসরাত আহত হন। অন্যদিকে ঘেরের মৎস্যচাষী নজরুল ইসলাম মিয়া, তার ছেলে মো. শাকিব মিয়াআহত হলে নজরুল ইসলামকে গৈলা হাসপাতালে এবং হোসেন হাওলাদার পরিবারের আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত…

বিস্তারিত পড়ুন

জমকালাে আয়ােজনে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজ্ঞপ্তি০১ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৫০ সালের ২৯ সেপ্টেম্বর পিডি-৪(৪৮)/৫০/১ সংখ্যক গেজেট নোটিফিকেশন বলে ১ ডিসেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দে চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব পালন উপলক্ষে উচ্ছ্বাসপূর্ণ লগ্ন বিবেচনায় রাত ১২:০১ ঘটিকায় বন্দরে অবস্থানরত দেশী, বিদেশী সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটি…

বিস্তারিত পড়ুন

আলফাডাঙ্গায় বিধবা সূর্য বেগম পেলেন ‘চাদনী’ নামে নতুন ঘর

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:অন্ধকার ভাঙা ঘর থেকে বিদ্যুতের উজ্জ্বল আলোর নতুন জীবনে—টিআর প্রকল্পের অর্থায়নে নির্মিত আধা-পাকা ঘর হস্তান্তর।যেখানে আগে কেরোসিনের ক্ষীণ আলোয় রাত কেটেছে অন্ধকারে, আজ সেখানে ঝলমল করছে বিদ্যুতের আলো। ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে কাটানো রাত আর বৃষ্টির পানি সামলানোর দুঃসহ দিন পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন এখন বাস্তবে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বিধবা সূর্য বেগম অবশেষে পেলেন সেই স্বপ্নের ঠিকানা—চাদনী’ নামে নতুন ঘর।ইউএনও রাসেল ইকবালের বিশেষ উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর প্রকল্পের অর্থায়নে নির্মিত আধা-পাকা এই ঘর আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।…

বিস্তারিত পড়ুন

সৎ, দায়িত্ববান ও আদর্শবান কর্মীই সমাজ পরিবর্তনের প্রধান শক্তি: মুফতি শরাফাত হোসাইন

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর–১ আসনের আটদলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফাত হোসাইন বলেছেন, “যুবসমাজ হলো জাতির শক্তি ও আগামী দিনের নেতৃত্ব। আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলাবদ্ধ তরুণ তৈরিতে খেলাফত যুব মজলিস যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি, ভ্রাতৃত্ব ও সত্যের বার্তা ছড়িয়ে দেবেন—এটাই আমার প্রত্যাশা।”বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হলরুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত…

বিস্তারিত পড়ুন

ইঁদুর–বাদুরের আক্রমণে হুমকিতে বরিশালের ঐতিহ্যবাহী নারকেল শিল্প

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি: একসময় “বাংলাদেশের নারিকেলের রাজধানী” হিসেবে খ্যাত ছিল বৃহত্তর বরিশাল। জেলার প্রতিটি গ্রামজুড়ে ঘন নারিকেল বাগান, রাস্তাজুড়ে ডাব বিক্রি—সব মিলিয়ে বরিশালের নারকেল ছিল দেশের মানুষের কাছে সুস্বাদু, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের জন্য ব্যাপক জনপ্রিয়। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এ অঞ্চলের নারকেল ও ডাব উৎপাদন এখন চরম সংকটে। বর্তমানে বরিশালের বিভিন্ন জেলা ঘুরলে নারিকেল গাছ চোখে পড়লেও তেমন ফল দেখা যায় না। একসময় ঢাকা সহ দেশের বড়ো শহরগুলোর রাস্তা, ফুটপাত ও হাসপাতালের গেটগুলোতে বরিশালের বড়ো ডাব ৫০–৬০ টাকায় পাওয়া যেত। বাজারে ঝুন নারিকেল ছিল ৩০–৪০ টাকায়।…

বিস্তারিত পড়ুন