পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আবাসন প্রকল্প এলাকা থেকে ব্যবহারযোগ্য ট্রলি, জেনারটর ও ওয়েট মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল বোঝাই সাতটি ট্রাক কলাপাড়া থানা পুলিশ আটক করেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই ট্রাকগুলো আটক করা হয়। পায়রা বন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।মালামাল পরিবহনের ট্রাক চালকদের কাছে এসংক্রান্ত চালানসহ কোন কাগজপত্র না থাকায় পুলিশ মালবোঝাই ট্রাকগুলো আটকে দেয়। এসব মালামাল নাটোর নেয়া হচ্ছিল বলে একটি সূত্রে জানা গেছে। এনিয়ে ওই এলাকা হাসনাপাড়াসহ গোটা লালুয়ায় এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে…
বিস্তারিত পড়ুন