আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আলোচনা নিয়ে একটি সমঝোতা স্মারক ‘মূলত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে’।ট্রাম্প শনিবার জানান, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বলেন, এটি এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দেশের অনুমোদন ও চূড়ান্ত সমঝোতার অপেক্ষায় রয়েছে।কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিসর, তুরস্ক ও বাহরাইনের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ ঘোষণা দেন।তিনি আরও জানান, আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর সঙ্গেও তার কথা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ…
বিস্তারিত পড়ুনCategory: আন্তর্জাতিক
Daily Ajker Kalantor international news post
প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক ‘অচল’ করে দিল ইরান
আন্তর্জাতিক ডেস্কপ্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরান ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে কয়েক হাজার স্টারলিংক ইউনিট থাকলেও এখন স্যাটেলাইট সংযোগেও ব্যাঘাত ঘটছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশের বেশি হয়ে যায়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। অথচ ইরান…
বিস্তারিত পড়ুনট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপে মাচাদোকে এ পুরস্কার দেয়। নোবেল জেতার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। তিনি সেখানে লিখেছেন, আমি এ পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ ও আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাচাদো। পরে ডোনাল্ড ট্রাম্প এ তথ্য সাংবাদিকদের জানান। খবর রয়টার্সের ট্রাম্প বলেন, নোবেলজয়ী মারিয়া…
বিস্তারিত পড়ুনসোমবার গাজা থেকে মুক্তি পাবে ইসরায়েলের বন্দিরা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বন্দিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) গাজা থেকে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দি থাকা ২০ জন জীবিত এবং ২৮ জন নিহত বন্দির দেহ সোমবার হস্তান্তর করা হবে। এটি মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির অংশ।ট্রাম্প বলেন, সোমবার বড়দিন হবে। তিনি আরও যোগ করেন, বন্দি বিনিময় প্রক্রিয়ায় ৪৮ জন ইসরায়েলি (জীবিত ও মৃত) মুক্তি পাবে এবং এর বিপরীতে অন্তত ২,০০০ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের জেল থেকে মুক্তি পাবে। তিনি উল্লেখ…
বিস্তারিত পড়ুনচীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসিরশুক্রবার (১০ অক্টোবর) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, চীনের অবিচারপূর্ণ বাণিজ্যনীতি ও প্রযুক্তি খাতে আক্রমণাত্মক মনোভাবের জবাব দিতে যুক্তরাষ্ট্র আর চুপ থাকবে না। ট্রাম্প আরও জানান, গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে। এর আগে একই প্ল্যাটফর্মে আরেকটি পোস্টে ট্রাম্প চীনের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ…
বিস্তারিত পড়ুন৯ ভারতীয় প্রতিষ্ঠান ও ৮ নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের নয়টি কোম্পানি এবং আটজন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ইক্সপ্রেস। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব…
বিস্তারিত পড়ুনগণভোটে জনমতের প্রতিফলন কতটা ঘটে? কেমন ছিল অতীতের গণভোট
বিবিসি বাংলা:বাংলাদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হওয়ার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত কয়েকমাস ধরে আলোচনার পর দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে একমত হলেও শেষ পর্যন্ত সেটি কতটা জনমতের প্রতিফলন ঘটাতে পারবে- এ নিয়েও নানা প্রশ্ন ও আলোচনা আছে। কেননা অভিযোগ আছে, দেশের প্রথম দুটি গণভোটে শুধুমাত্র ‘ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্সে ভরা হয়েছিলো’ সামরিক শাসকদের বৈধতা দেয়ার জন্য। আর তৃতীয় গণভোটের বিষয়বস্তু ছিলো সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সব দল তাতে আগেই একমত হওয়ায়…
বিস্তারিত পড়ুনসারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা
আজকের কালান্তর ডেস্ক:মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। যার ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে কম-বেশি। সে বৃষ্টিপাত আজও অব্যহত আছে। এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ দিয়েছেন এক দুঃসংবাদ। জানিয়েছেন সোমবার দিবাগতের রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কার খবর। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন। তিনি তার পোস্টে জানিয়েছেন, ‘সোমবার দিবাগত রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা…
বিস্তারিত পড়ুনবিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত
আজকের কালান্তর ডেস্ক:আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে। তারেক রহমান বলেন, ‘আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, তাদের একটা ভবিষ্যৎ আছে।’ সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেছেন। তার মধ্যে আমাজন, ই বে ও আলিবাবার মতো ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘সরবরাহ কেন্দ্র’ হিসেবে…
বিস্তারিত পড়ুনযে কারণে বাড়ছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন স্বর্ণের দাম ওঠানামা করছে। মাঝেমধ্যে কিছুটা কমলেও তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না। কারণ, প্রায় দ্বিগুণ হারে মূল্যবৃদ্ধিতে সপ্তাহের ব্যবধানে সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্স জানায়, সোমবার স্বর্ণের বিশ্ববাজার ছিল অস্থির। এ দিন স্পট মার্কেটে সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ৯৬৯ দশমিক ৯১ ডলারে পৌঁছায়। অবশ্য পরে তা কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬ দশমিক ১৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১…
বিস্তারিত পড়ুন