দেশের অনেক স্থানে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী, ভোলা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। এটি একটি সার্বিক জনস্বাস্থ্য সংকটের চিত্র। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও জীবনরক্ষাকারী এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে কুকুর বা বিড়ালের কামড়ের শিকার মানুষ সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।সরকারি হাসপাতালে টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ভ্যাকসিন না থাকা অত্যন্ত উদ্বেগজনক। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগীর ভ্যাকসিন প্রয়োজন হয়। অথচ তিন সপ্তাহের বেশি সময় ধরে সেখানে সরবরাহ…
বিস্তারিত পড়ুনCategory: সম্পাদকীয়
Daily Ajker Kalantor Editorial
আমাদের গণমাধ্যম কখনও নিরাপদ!?
ফিরোজ আলম মিলন : বলতে গেলে গণমাধ্যম কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না। ১৯৭১ সাল থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ ভূখণ্ডে গণমাধ্যম বারবার কারও না কারও রোষানলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে-আজকের গণমাধ্যম কি সত্যিই সংবিধানের চতুর্থ স্তম্ভ, নাকি সমাজের দর্পণ হিসেবে তার ভূমিকা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছেবাস্তবতা হলো, ক্ষমতার পক্ষে গেলে তোষামোদ, আর বিপক্ষে গেলে আক্রমণ ও নির্যাতন-এই দুইয়ের মাঝেই আটকে আছে আমাদের গণমাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গণমাধ্যমকর্মীও যেন ‘রাতকানা’ হয়ে পড়েছেন। এরই পরিণতিতে গণমাধ্যমকে আজ ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে…
বিস্তারিত পড়ুনটাইফয়েড টিকাদান কর্মসূচি সফল হােক
১২ আক্টােবর থেকে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় পাঁচ কোটি শিশুকে বিনা মূল্যে টিকা দেওয়া হবে। দেশে টাইফয়েড জ্বর বহুদিনের এক নীরব কিন্তু ভয়াবহ সমস্যা। দূষিত পানি, অপরিষ্কার খাবার ও নোংরা পরিবেশে এই রোগ দ্রুত ছড়ায়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিল, মারা যায় আট হাজার, এর মধ্যে দুই-তৃতীয়াংশই ছিল শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা ইতোমধ্যেই নেপাল, পাকিস্তানসহ কয়েকটি দেশে সফলভাবে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই টিকা নিরাপদ ও কার্যকর। এতে প্রোটিন ও শর্করা দু’ধরনের উপাদান থাকায়…
বিস্তারিত পড়ুনহামাস-ইসরায়েল চুক্তিতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সফল হোক
গাজায় দীর্ঘ দুই বছর রক্তপাত, ধ্বংস আর দুর্ভোগের পর অবশেষে আশার আলো দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। এতে বন্দি বিনিময়, সৈন্য প্রত্যাহার, ত্রাণ সরবরাহ ও শান্তি প্রক্রিয়া শুরুর মতো বিষয় রয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য এটি স্বস্তির খবর। প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি সত্যিই গাজায় টেকসই শান্তি আনতে পারবে, নাকি আগের অনেক যুদ্ধবিরতির মতোই সাময়িক সমাধান হয়ে থাকবে। অতীতে দেখা গেছে, যতবার যুদ্ধবিরতি হয়েছে, ইসরায়েল প্রায় প্রতিবারই তা লঙ্ঘন করেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো অস্পষ্ট। ইসরায়েলি সৈন্য কখন গাজা ছাড়বে,…
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত শিক্ষকদের দাবি কি পূরণ হলো?
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির মুখে বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে অন্তরবর্তী সরকার। তবে এই ঘোষণা শিক্ষকদের মধ্যে সন্তোষের বদলে জন্ম নিয়েছে ক্ষোভ। তারা বলছেন, এটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের প্রতি অব্যাহত অবহেলারই প্রতিফলন এই সামান্য বৃদ্ধি। শিক্ষক সংগঠনগুলো ইতিমধ্যেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা এবং চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, এ…
বিস্তারিত পড়ুন