পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আবাসন প্রকল্প এলাকা থেকে ব্যবহারযোগ্য ট্রলি, জেনারটর ও ওয়েট মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল বোঝাই সাতটি ট্রাক কলাপাড়া থানা পুলিশ আটক করেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই ট্রাকগুলো আটক করা হয়। পায়রা বন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।মালামাল পরিবহনের ট্রাক চালকদের কাছে এসংক্রান্ত চালানসহ কোন কাগজপত্র না থাকায় পুলিশ মালবোঝাই ট্রাকগুলো আটকে দেয়। এসব মালামাল নাটোর নেয়া হচ্ছিল বলে একটি সূত্রে জানা গেছে। এনিয়ে ওই এলাকা হাসনাপাড়াসহ গোটা লালুয়ায় এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে…
বিস্তারিত পড়ুনYear: 2026
ফিরে দেখা জুলাই গনঅভ্যুত্থান : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন্দোলনের উত্তাপ
স্টাফ রিপাের্টার: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশ ছিল। এটি আওয়ামীলীগের সময়ে হওয়ার কারণে এখানকার প্রায় ৯০% শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল অথবা সমর্থক ছিল। ফলে এখানকার অধিকাংশ শিক্ষার্থীরাই আওয়ামীলীগ বা তার অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, সমর্থন জানাতে বাধ্য হয়।মুষ্টিমেয় কিছু শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী আওয়ামীলীগ বিরোধি হলেও প্রকাশ্য খুব জোরালোভাবে প্রতিবাদ করতে পারত না। অনেকেই চুপ থাকতো আবার ২-৪ জন ফেসবুক পোস্ট কমেন্টের মাধ্যমে অনলাইনে অন্যায়ের প্রতিবাদ জানাতো। যাদের মধ্যে অন্যতম ছিল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহদী হাসান সীন, আহনাফ তাহমিদ…
বিস্তারিত পড়ুনআনন্দের ঈদযাত্রায় আছে স্বস্তি ও শঙ্কা
ঢাকা অফিস:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বিশেষ আনন্দের ঈদযাত্রা। শনিবার ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়তে শুরু করেন হাজারো মানুষ। কমলাপুর রেলস্টেশন, রাজধানীর তিনটি প্রধান বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি চোখে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তির চিত্র দেখা যায়নি। সোমবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই অনেকে পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর মহাসড়কসহ দেশের প্রধান সাতটি রুটে ৯৪টি যানজটপ্রবণ স্থান চিহ্নিত…
বিস্তারিত পড়ুন‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান চুক্তি, কেবল আনুষ্ঠানিকতা বাকি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আলোচনা নিয়ে একটি সমঝোতা স্মারক ‘মূলত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে’।ট্রাম্প শনিবার জানান, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বলেন, এটি এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দেশের অনুমোদন ও চূড়ান্ত সমঝোতার অপেক্ষায় রয়েছে।কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিসর, তুরস্ক ও বাহরাইনের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ ঘোষণা দেন।তিনি আরও জানান, আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর সঙ্গেও তার কথা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ…
বিস্তারিত পড়ুনদাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫: র্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা
মজনু ফকির, দাকােপ:খুলনার দাকোপের খোনা এলাকায় একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়ে উপজেলা হাসপাতালে। এ ঘটনায় গ্রেফতার অভিযানে আসা র্যাবের গাড়ী ভাংচুর এবং আসামী ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। স্থানীয় বিএনপির সংবাদ সম্মেলন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছেজানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেড়িবাঁধের বাহিরে প্রায় ৪০ বিঘা জমিতে বেশ কয়েক বছর যাবৎ আবদুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ সরদার পক্ষ দখলে রেখে মাছ চাষ করে আসছে। সম্প্রতি খোনা এলাকার মুকুন্দ মন্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজীর নেতৃত্বে স্থানীয় অপর…
বিস্তারিত পড়ুনসাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে:ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেটস্থ মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকরা মানববন্ধনে অভিযোগ করেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে পড়েছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হন আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, মাজেদ মেম্বার ও তার পরিবারের নামে পাঁচটি সরকারি লাইসেন্স…
বিস্তারিত পড়ুনদাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী সুনীল শুভ’র মত বিনিময়
মজনু ফকির দাকোপ থেকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী সুনীল শুভ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় খুলনা—১ আসনে সংসদ সদস্য প্রার্থী সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হওয়ার প্রেক্ষাপট এবং দেশের জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে আমি ১২ দফার একটি ইশতেহার প্রস্তুত করেছি। ইসির বিধান মেনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলে আমি সেটা দাকোপ বটিয়াঘাটা বাসীর সামনে উপস্থাপন করবো। তিনি বলেন আমি নির্বাচীত হলে যোগাযাগ…
বিস্তারিত পড়ুনদিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
আলতাফ হোসেন অনিকমানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১২/০১/২০২৬ সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী।উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভার আয়োজন করে। সভার শুরুতেই পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন এবং সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেনহাটী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক…
বিস্তারিত পড়ুনজলাতঙ্কের ভ্যাকসিনের সংকট
দেশের অনেক স্থানে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী, ভোলা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। এটি একটি সার্বিক জনস্বাস্থ্য সংকটের চিত্র। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও জীবনরক্ষাকারী এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে কুকুর বা বিড়ালের কামড়ের শিকার মানুষ সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।সরকারি হাসপাতালে টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ভ্যাকসিন না থাকা অত্যন্ত উদ্বেগজনক। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগীর ভ্যাকসিন প্রয়োজন হয়। অথচ তিন সপ্তাহের বেশি সময় ধরে সেখানে সরবরাহ…
বিস্তারিত পড়ুনবাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপাের্টারবাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত এনামুল হাওলাদার (৪০) সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সলেমান হাওলাদারের ছেলে।মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এনামুল মাদক কারবারির সাথে যুক্ত ছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম মামলার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক…
বিস্তারিত পড়ুন