বাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপাের্টার
বাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত এনামুল হাওলাদার (৪০) সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সলেমান হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এনামুল মাদক কারবারির সাথে যুক্ত ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম মামলার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নিয়মিত এমন অভিযান আমাদের চলমান থাকবে।

Related posts