‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

খেলাধুলা ডেস্কগত ডিসেম্বরে নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে? তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে…

বিস্তারিত পড়ুন

প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক ‘অচল’ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্কপ্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরান ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে কয়েক হাজার স্টারলিংক ইউনিট থাকলেও এখন স্যাটেলাইট সংযোগেও ব্যাঘাত ঘটছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশের বেশি হয়ে যায়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। অথচ ইরান…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা

আ. কালান্তর ডেস্কদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা—এ প্রশ্নে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়। এ ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না বরং আরবিট্রেশন কাউন্সিলের বিধানই যথেষ্ট বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে। কেননা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে চার বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেই আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের…

বিস্তারিত পড়ুন

১৮ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকআসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। হিজরি ১৪৪৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারি) জারিকৃত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, সকল পক্ষকে সৌদি সরকারের নির্ধারিত নিয়মাবলী এবং বাংলাদেশের ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয়ের এই তদারকির মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছানো নিশ্চিত করা। নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, সৌদি সরকারের নতুন…

বিস্তারিত পড়ুন

আমাদের গণমাধ্যম কখনও নিরাপদ!?

ফিরোজ আলম মিলন : বলতে গেলে গণমাধ্যম কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না। ১৯৭১ সাল থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ ভূখণ্ডে গণমাধ্যম বারবার কারও না কারও রোষানলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে-আজকের গণমাধ্যম কি সত্যিই সংবিধানের চতুর্থ স্তম্ভ, নাকি সমাজের দর্পণ হিসেবে তার ভূমিকা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছেবাস্তবতা হলো, ক্ষমতার পক্ষে গেলে তোষামোদ, আর বিপক্ষে গেলে আক্রমণ ও নির্যাতন-এই দুইয়ের মাঝেই আটকে আছে আমাদের গণমাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গণমাধ্যমকর্মীও যেন ‘রাতকানা’ হয়ে পড়েছেন। এরই পরিণতিতে গণমাধ্যমকে আজ ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে…

বিস্তারিত পড়ুন

উজিরপুর জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক হলেন সবুজ

আলতাফ হোসেন অনিক: বরিশাল জেলার উজিরপুর উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক পদে এইচ এম মশিউর রহমান সবুজকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী উজিরপুর উপজেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক স্বপন কুমার হালদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এইচ এম মশিউর রহমান সবুজকে উজিরপুর উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া সরদার দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকায় সংগঠনের পক্ষ…

বিস্তারিত পড়ুন

সম্মাননা প্রতিবেদন খাঁন আব্দুল জব্বার শিবলী

মোঃ নাঈমুজ্জামান শরীফ: রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খাঁন আব্দুল জব্বার শিবলী সাংবাদিকতা ও সংগঠনের জগতে এক সুপরিচিত নাম। দায়িত্বশীলতা, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণে তিনি দীর্ঘদিন ধরে সহকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মময় জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব ছিল প্রতিটি সিদ্ধান্তের মূল ভিত্তি।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রূপসা প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। খাঁন আব্দুল জব্বার শিবলীর নেতৃত্বে…

বিস্তারিত পড়ুন

আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের নিষ্পাপ শিশু জায়ান হত্যার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। টানা চার দফা মানববন্ধনের ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ এ মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন। “জায়ানের হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করুন”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক”-এমন স্লোগান আর…

বিস্তারিত পড়ুন

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন: উজিরপুর ইউএনও

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি—এমন মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১১ ডিসেম্বর বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “নির্বাচনী ট্রেনকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সবার আন্তরিক সহায়তা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে এ…

বিস্তারিত পড়ুন

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে ৩ ‘অদম্য নারীকে’ সম্মাননা স্মারক প্রদান

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০২৫ এবং ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, “বেগম রোকেয়ার আদর্শ নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার শক্ত ভিত্তি গড়ে দেয়। আজকের নারীরা সক্ষমতা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করছে। অদম্য নারী পুরস্কার তাদের…

বিস্তারিত পড়ুন