স্টাফ রিপাের্টারবাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত এনামুল হাওলাদার (৪০) সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সলেমান হাওলাদারের ছেলে।মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এনামুল মাদক কারবারির সাথে যুক্ত ছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম মামলার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক…
বিস্তারিত পড়ুনCategory: ফিচারড
‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’
খেলাধুলা ডেস্কগত ডিসেম্বরে নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে? তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে…
বিস্তারিত পড়ুনপ্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক ‘অচল’ করে দিল ইরান
আন্তর্জাতিক ডেস্কপ্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরান ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে কয়েক হাজার স্টারলিংক ইউনিট থাকলেও এখন স্যাটেলাইট সংযোগেও ব্যাঘাত ঘটছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশের বেশি হয়ে যায়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। অথচ ইরান…
বিস্তারিত পড়ুনদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা
আ. কালান্তর ডেস্কদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা—এ প্রশ্নে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়। এ ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না বরং আরবিট্রেশন কাউন্সিলের বিধানই যথেষ্ট বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে। কেননা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে চার বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেই আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের…
বিস্তারিত পড়ুন১৮ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদকআসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। হিজরি ১৪৪৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারি) জারিকৃত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, সকল পক্ষকে সৌদি সরকারের নির্ধারিত নিয়মাবলী এবং বাংলাদেশের ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয়ের এই তদারকির মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছানো নিশ্চিত করা। নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, সৌদি সরকারের নতুন…
বিস্তারিত পড়ুনআলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের নিষ্পাপ শিশু জায়ান হত্যার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। টানা চার দফা মানববন্ধনের ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ এ মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন। “জায়ানের হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করুন”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক”-এমন স্লোগান আর…
বিস্তারিত পড়ুনশান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন: উজিরপুর ইউএনও
আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি—এমন মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১১ ডিসেম্বর বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “নির্বাচনী ট্রেনকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সবার আন্তরিক সহায়তা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে এ…
বিস্তারিত পড়ুনজমকালাে আয়ােজনে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিজ্ঞপ্তি০১ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৫০ সালের ২৯ সেপ্টেম্বর পিডি-৪(৪৮)/৫০/১ সংখ্যক গেজেট নোটিফিকেশন বলে ১ ডিসেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দে চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব পালন উপলক্ষে উচ্ছ্বাসপূর্ণ লগ্ন বিবেচনায় রাত ১২:০১ ঘটিকায় বন্দরে অবস্থানরত দেশী, বিদেশী সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটি…
বিস্তারিত পড়ুনখুলনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ উদযাপিত
স্টাফ রিপোর্টার: বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রাণীসম্পদ খুলনা বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ এ,বি,এম, জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেডেন্ট ও উপপরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন।…
বিস্তারিত পড়ুনরাজউকের তদারকির অভাবে আবাসনে ঝুঁকি বাড়ছে
বিশেষ প্রতিনিধি:রাজউকের নিয়মিত তদারকি থাকলে আমাদের সাধারণ বাড়িওয়ালা, ভাড়াটিয়া, পরিবার পরিজনের কোন জাতীয় ঝুঁকি সম্মুখিন হতে হয় না। আপরদিকে এক শ্রেনীর ভূমি মালিক বেআইনী ভাবে অবকাঠামো নির্মাণ করে নানা সমস্যা ও ঝুঁকিতে ফেলছেন অন্যান্য জমির মালিক ও পরিবারের সদস্যদের।উত্তরা দক্ষিন খান এলাকার গোয়ালটেক জামে মসজিদ সংলগ্ন, গোলাম মোঃ তারিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর গত ১৬ সেপ্টেম্বার ২০২৫ এক আবেদনে বলেছেন, নিয়মের তোয়াক্কা না করে বাড়ি ১৬, রোড-৩৬, গুলশান, ঢাকা, এই ঠিকানায় হোম স্টেড আপন নিবাস নামে একটি এপ্যার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে। বাড়ি নির্মাণে রাজউক নিয়ম মেনে জমি ছাড়তে হবে। বাড়ি…
বিস্তারিত পড়ুন