স্টাফ রিপোর্টার: বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রাণীসম্পদ খুলনা বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ এ,বি,এম, জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেডেন্ট ও উপপরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন।…
বিস্তারিত পড়ুনCategory: ফিচারড
রাজউকের তদারকির অভাবে আবাসনে ঝুঁকি বাড়ছে
বিশেষ প্রতিনিধি:রাজউকের নিয়মিত তদারকি থাকলে আমাদের সাধারণ বাড়িওয়ালা, ভাড়াটিয়া, পরিবার পরিজনের কোন জাতীয় ঝুঁকি সম্মুখিন হতে হয় না। আপরদিকে এক শ্রেনীর ভূমি মালিক বেআইনী ভাবে অবকাঠামো নির্মাণ করে নানা সমস্যা ও ঝুঁকিতে ফেলছেন অন্যান্য জমির মালিক ও পরিবারের সদস্যদের।উত্তরা দক্ষিন খান এলাকার গোয়ালটেক জামে মসজিদ সংলগ্ন, গোলাম মোঃ তারিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর গত ১৬ সেপ্টেম্বার ২০২৫ এক আবেদনে বলেছেন, নিয়মের তোয়াক্কা না করে বাড়ি ১৬, রোড-৩৬, গুলশান, ঢাকা, এই ঠিকানায় হোম স্টেড আপন নিবাস নামে একটি এপ্যার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে। বাড়ি নির্মাণে রাজউক নিয়ম মেনে জমি ছাড়তে হবে। বাড়ি…
বিস্তারিত পড়ুনবার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
আ. কালান্তর ডেস্ক:বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯১৭ জ শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এখন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার…
বিস্তারিত পড়ুনজুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই: আখতার
আ. কালান্তর ডেস্ক:জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই এনসিপি এ সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, জুলাই সনদ স্বাক্ষরের বিষয় একটা আনুষ্ঠানিকতা; যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে—সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয়। জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে।’ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘কমিশন আমাদেরকে জানিয়েছেন যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের…
বিস্তারিত পড়ুনকার্গো ভিলেজের অগ্নিকাণ্ড তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ. কালান্তর ডেস্ক:হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। ইংল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া ও চীন থেকে বিশেষজ্ঞরা আসছেন। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। তিনি আরও বলেন, বিমানবন্দরে আগুন লাগার…
বিস্তারিত পড়ুনজনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হক
আজকের কালান্তর ডেস্ক:জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেইদিনই তিনি বিদায় নেন। তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে ছিল না…
বিস্তারিত পড়ুনট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
ঢাকা অফিস: ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতেবাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে আছেন। আমরা…
বিস্তারিত পড়ুনএকাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে; যেখানে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। টস শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, টস জিতলে তারাও ব্যাটিং বেছে নিতেন। বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ…
বিস্তারিত পড়ুনপলিথিন বর্জনে খুলনায় শপথ গ্রহণ
খবর বিজ্ঞপ্তি:খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে শনিবার বেলা ১১টায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এর আয়োজক। খুলনায় এ ধরনের অনুষ্ঠান এই প্রথম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন খুবির প্রাক্তন প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম, বক্তৃতা করেন নির্বাহী কমিটির সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাড. মোঃ জোবায়ের…
বিস্তারিত পড়ুনহাসিনাসহ ৩০ জনের পরোয়ানা গেল ১২ দপ্তরে
আজকের কালান্তর ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২ দপ্তরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ১২ দপ্তর হলো- চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন) সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল, সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
বিস্তারিত পড়ুন