আলফাডাঙ্গায় বিধবা সূর্য বেগম পেলেন ‘চাদনী’ নামে নতুন ঘর

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:অন্ধকার ভাঙা ঘর থেকে বিদ্যুতের উজ্জ্বল আলোর নতুন জীবনে—টিআর প্রকল্পের অর্থায়নে নির্মিত আধা-পাকা ঘর হস্তান্তর।যেখানে আগে কেরোসিনের ক্ষীণ আলোয় রাত কেটেছে অন্ধকারে, আজ সেখানে ঝলমল করছে বিদ্যুতের আলো। ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে কাটানো রাত আর বৃষ্টির পানি সামলানোর দুঃসহ দিন পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন এখন বাস্তবে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বিধবা সূর্য বেগম অবশেষে পেলেন সেই স্বপ্নের ঠিকানা—চাদনী’ নামে নতুন ঘর।ইউএনও রাসেল ইকবালের বিশেষ উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর প্রকল্পের অর্থায়নে নির্মিত আধা-পাকা এই ঘর আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।…

বিস্তারিত পড়ুন

সৎ, দায়িত্ববান ও আদর্শবান কর্মীই সমাজ পরিবর্তনের প্রধান শক্তি: মুফতি শরাফাত হোসাইন

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর–১ আসনের আটদলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফাত হোসাইন বলেছেন, “যুবসমাজ হলো জাতির শক্তি ও আগামী দিনের নেতৃত্ব। আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলাবদ্ধ তরুণ তৈরিতে খেলাফত যুব মজলিস যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি, ভ্রাতৃত্ব ও সত্যের বার্তা ছড়িয়ে দেবেন—এটাই আমার প্রত্যাশা।”বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হলরুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত…

বিস্তারিত পড়ুন

ইঁদুর–বাদুরের আক্রমণে হুমকিতে বরিশালের ঐতিহ্যবাহী নারকেল শিল্প

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি: একসময় “বাংলাদেশের নারিকেলের রাজধানী” হিসেবে খ্যাত ছিল বৃহত্তর বরিশাল। জেলার প্রতিটি গ্রামজুড়ে ঘন নারিকেল বাগান, রাস্তাজুড়ে ডাব বিক্রি—সব মিলিয়ে বরিশালের নারকেল ছিল দেশের মানুষের কাছে সুস্বাদু, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের জন্য ব্যাপক জনপ্রিয়। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এ অঞ্চলের নারকেল ও ডাব উৎপাদন এখন চরম সংকটে। বর্তমানে বরিশালের বিভিন্ন জেলা ঘুরলে নারিকেল গাছ চোখে পড়লেও তেমন ফল দেখা যায় না। একসময় ঢাকা সহ দেশের বড়ো শহরগুলোর রাস্তা, ফুটপাত ও হাসপাতালের গেটগুলোতে বরিশালের বড়ো ডাব ৫০–৬০ টাকায় পাওয়া যেত। বাজারে ঝুন নারিকেল ছিল ৩০–৪০ টাকায়।…

বিস্তারিত পড়ুন