সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে:ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেটস্থ মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকরা মানববন্ধনে অভিযোগ করেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে পড়েছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হন আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, মাজেদ মেম্বার ও তার পরিবারের নামে পাঁচটি সরকারি লাইসেন্স…

বিস্তারিত পড়ুন