সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে:ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেটস্থ মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকরা মানববন্ধনে অভিযোগ করেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে পড়েছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হন আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, মাজেদ মেম্বার ও তার পরিবারের নামে পাঁচটি সরকারি লাইসেন্স…

বিস্তারিত পড়ুন

দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী সুনীল শুভ’র মত বিনিময়

মজনু ফকির দাকোপ থেকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী সুনীল শুভ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় খুলনা—১ আসনে সংসদ সদস্য প্রার্থী সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হওয়ার প্রেক্ষাপট এবং দেশের জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে আমি ১২ দফার একটি ইশতেহার প্রস্তুত করেছি। ইসির বিধান মেনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলে আমি সেটা দাকোপ বটিয়াঘাটা বাসীর সামনে উপস্থাপন করবো। তিনি বলেন আমি নির্বাচীত হলে যোগাযাগ…

বিস্তারিত পড়ুন

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আলতাফ হোসেন অনিকমানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১২/০১/২০২৬ সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী।উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভার আয়োজন করে। সভার শুরুতেই পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন এবং সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেনহাটী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক…

বিস্তারিত পড়ুন

সম্মাননা প্রতিবেদন খাঁন আব্দুল জব্বার শিবলী

মোঃ নাঈমুজ্জামান শরীফ: রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খাঁন আব্দুল জব্বার শিবলী সাংবাদিকতা ও সংগঠনের জগতে এক সুপরিচিত নাম। দায়িত্বশীলতা, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণে তিনি দীর্ঘদিন ধরে সহকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মময় জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব ছিল প্রতিটি সিদ্ধান্তের মূল ভিত্তি।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রূপসা প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। খাঁন আব্দুল জব্বার শিবলীর নেতৃত্বে…

বিস্তারিত পড়ুন

খুলনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ উদযাপিত

স্টাফ রিপোর্টার: বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রাণীসম্পদ খুলনা বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ এ,বি,এম, জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেডেন্ট ও উপপরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন।…

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টেক্সটাইল মিলস্ চালুর উদ্যোগে কর্মসংস্থানের আশায় হাজারো মানুষ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস্ সাত বছর ধরে বন্ধ রয়েছে নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবরে জেলার হাজার হাজার বেকার শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে মিলের বিশাল প্রাঙ্গণে নতুন শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সাতক্ষীরার সদরের মাগুরা এলাকায় ৩০ একর জমিতে প্রতিষ্ঠিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস্। একসময় এটি ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেন। মিলের দুটি ইউনিটে দৈনিক ১০ হাজার কেজি…

বিস্তারিত পড়ুন

পলিথিন বর্জনে খুলনায় শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি:খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে শনিবার বেলা ১১টায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এর আয়োজক। খুলনায় এ ধরনের অনুষ্ঠান এই প্রথম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন খুবির প্রাক্তন প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম, বক্তৃতা করেন নির্বাহী কমিটির সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাড. মোঃ জোবায়ের…

বিস্তারিত পড়ুন

গণভোটে জনমতের প্রতিফলন কতটা ঘটে? কেমন ছিল অতীতের গণভোট

বিবিসি বাংলা:বাংলাদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হওয়ার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত কয়েকমাস ধরে আলোচনার পর দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে একমত হলেও শেষ পর্যন্ত সেটি কতটা জনমতের প্রতিফলন ঘটাতে পারবে- এ নিয়েও নানা প্রশ্ন ও আলোচনা আছে। কেননা অভিযোগ আছে, দেশের প্রথম দুটি গণভোটে শুধুমাত্র ‘ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্সে ভরা হয়েছিলো’ সামরিক শাসকদের বৈধতা দেয়ার জন্য। আর তৃতীয় গণভোটের বিষয়বস্তু ছিলো সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সব দল তাতে আগেই একমত হওয়ায়…

বিস্তারিত পড়ুন

সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

আজকের কালান্তর ডেস্ক:মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। যার ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে কম-বেশি। সে বৃষ্টিপাত আজও অব্যহত আছে। এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ দিয়েছেন এক দুঃসংবাদ। জানিয়েছেন সোমবার দিবাগতের রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কার খবর। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন। তিনি তার পোস্টে জানিয়েছেন, ‘সোমবার দিবাগত রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা…

বিস্তারিত পড়ুন

বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত

আজকের কালান্তর ডেস্ক:আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে। তারেক রহমান বলেন, ‘আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, তাদের একটা ভবিষ্যৎ আছে।’ সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেছেন। তার মধ্যে আমাজন, ই বে ও আলিবাবার মতো ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘সরবরাহ কেন্দ্র’ হিসেবে…

বিস্তারিত পড়ুন