জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে:ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেটস্থ মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকরা মানববন্ধনে অভিযোগ করেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে পড়েছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হন আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, মাজেদ মেম্বার ও তার পরিবারের নামে পাঁচটি সরকারি লাইসেন্স…
বিস্তারিত পড়ুনYear: 2026
দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী সুনীল শুভ’র মত বিনিময়
মজনু ফকির দাকোপ থেকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী সুনীল শুভ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় খুলনা—১ আসনে সংসদ সদস্য প্রার্থী সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হওয়ার প্রেক্ষাপট এবং দেশের জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে আমি ১২ দফার একটি ইশতেহার প্রস্তুত করেছি। ইসির বিধান মেনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলে আমি সেটা দাকোপ বটিয়াঘাটা বাসীর সামনে উপস্থাপন করবো। তিনি বলেন আমি নির্বাচীত হলে যোগাযাগ…
বিস্তারিত পড়ুনদিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
আলতাফ হোসেন অনিকমানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১২/০১/২০২৬ সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী।উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভার আয়োজন করে। সভার শুরুতেই পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন এবং সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেনহাটী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক…
বিস্তারিত পড়ুনজলাতঙ্কের ভ্যাকসিনের সংকট
দেশের অনেক স্থানে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী, ভোলা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। এটি একটি সার্বিক জনস্বাস্থ্য সংকটের চিত্র। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও জীবনরক্ষাকারী এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে কুকুর বা বিড়ালের কামড়ের শিকার মানুষ সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।সরকারি হাসপাতালে টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ভ্যাকসিন না থাকা অত্যন্ত উদ্বেগজনক। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগীর ভ্যাকসিন প্রয়োজন হয়। অথচ তিন সপ্তাহের বেশি সময় ধরে সেখানে সরবরাহ…
বিস্তারিত পড়ুনবাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপাের্টারবাগেরহাটে চার কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত এনামুল হাওলাদার (৪০) সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সলেমান হাওলাদারের ছেলে।মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এনামুল মাদক কারবারির সাথে যুক্ত ছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম মামলার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক…
বিস্তারিত পড়ুন‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’
খেলাধুলা ডেস্কগত ডিসেম্বরে নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে? তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে…
বিস্তারিত পড়ুনপ্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক ‘অচল’ করে দিল ইরান
আন্তর্জাতিক ডেস্কপ্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরান ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে কয়েক হাজার স্টারলিংক ইউনিট থাকলেও এখন স্যাটেলাইট সংযোগেও ব্যাঘাত ঘটছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশের বেশি হয়ে যায়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। অথচ ইরান…
বিস্তারিত পড়ুনদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা
আ. কালান্তর ডেস্কদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কিনা—এ প্রশ্নে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়। এ ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না বরং আরবিট্রেশন কাউন্সিলের বিধানই যথেষ্ট বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে। কেননা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে চার বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেই আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের…
বিস্তারিত পড়ুন১৮ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদকআসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। হিজরি ১৪৪৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারি) জারিকৃত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, সকল পক্ষকে সৌদি সরকারের নির্ধারিত নিয়মাবলী এবং বাংলাদেশের ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয়ের এই তদারকির মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছানো নিশ্চিত করা। নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, সৌদি সরকারের নতুন…
বিস্তারিত পড়ুনআমাদের গণমাধ্যম কখনও নিরাপদ!?
ফিরোজ আলম মিলন : বলতে গেলে গণমাধ্যম কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না। ১৯৭১ সাল থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ ভূখণ্ডে গণমাধ্যম বারবার কারও না কারও রোষানলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে-আজকের গণমাধ্যম কি সত্যিই সংবিধানের চতুর্থ স্তম্ভ, নাকি সমাজের দর্পণ হিসেবে তার ভূমিকা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছেবাস্তবতা হলো, ক্ষমতার পক্ষে গেলে তোষামোদ, আর বিপক্ষে গেলে আক্রমণ ও নির্যাতন-এই দুইয়ের মাঝেই আটকে আছে আমাদের গণমাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গণমাধ্যমকর্মীও যেন ‘রাতকানা’ হয়ে পড়েছেন। এরই পরিণতিতে গণমাধ্যমকে আজ ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে…
বিস্তারিত পড়ুন